রায়গঞ্জ মেডিক্যালের সামনে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ
উত্তর দিনাজপুর, ২৭ এপ্রিল (হি.স.): রায়গঞ্জ মেডিক্যালের ফার্মাসির সামনে এক মহিলা রোগীর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠৈছে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। জখম ওই মহিলার বাড়ি হেমতাবাদ
রায়গঞ্জ মেডিক্যালের সামনে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ


উত্তর দিনাজপুর, ২৭ এপ্রিল (হি.স.): রায়গঞ্জ মেডিক্যালের ফার্মাসির সামনে এক মহিলা রোগীর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠৈছে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। জখম ওই মহিলার বাড়ি হেমতাবাদ থানার কিসমত সিমলা এলাকায়। এ দিন তিনি মেডিক্যালের বহির্বিভাগের চিকিৎসককে দেখান। এর পর, তাঁর স্বামী ওষুধ নেওয়ার জন্য ফার্মাসির লাইনে দাঁড়িয়েছিলেন। ওই মহিলা সেখানে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। অভিযোগ, তখন মুখে কালো কাপড় ও মাস্ক পরা অবস্থায় এক দুষ্কৃতী আচমকা মহিলার বাঁ হাতে ছুরি দিয়ে আঘাত করে পালায়। এই ঘটনায় মেডিক্যালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande