
হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): সোমবার সকালে হুগলি জেলাটি গোঘাটের শ্যাওড়া পঞ্চায়েত এলাকার বর্মায় বিজেপির প্রচার মিছিলে হামলা এবং প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। লাঠি ও বাঁশের আঘাতে ২২ জন আহত বিজেপি কর্মীকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে বিজেপি সূত্রে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে কয়েকজনকে আটক করেছে। যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ