গোঘাটে আক্রান্ত মিতালি বাগ, ভর্তি হাসপাতালে
হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়
গোঘাটে আক্রান্ত মিতালি বাগ, ভর্তি হাসপাতালে


হুগলি, ২৭ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল সাংসদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে রয়েছে। এ ভাবে গোঘাট, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে।’’

তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, ‘‘প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিতালি বাগ নাটক করছে ঘটনাটি চাপা দেওয়ার জন্য।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande