ভোটের আগে সমুদ্রগড়ে সংঘর্ষ, তৃণমূল–বিজেপি দ্বন্দ্বে উত্তপ্ত এলাকা
সমুদ্রগড়, ২৭ এপ্রিল (হি. স.) : ভোটের মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। সোমবার বিজেপির একটি পূর্বনির্ধারিত মহামিছিল সমুদ্রগড়ের দিকে এগোতে থাকলে নশরতপুর এলাক
বিজেপি টিএমসি লড়াই


সমুদ্রগড়, ২৭ এপ্রিল (হি. স.) : ভোটের মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। সোমবার বিজেপির একটি পূর্বনির্ধারিত মহামিছিল সমুদ্রগড়ের দিকে এগোতে থাকলে নশরতপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসের সামনে হঠাৎ করেই উত্তেজনা ছড়ায়।অভিযোগ, মিছিল চলাকালীন তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়। এর পরেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি, ধস্তাধস্তি ও মারপিট। পাল্টা হামলায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরাও।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। এই ঘটনায় দুই পক্ষেরই একাধিক কর্মী আহত হন। তৃণমূলের অমল হালদার ও সানশা আলি শেখ এবং বিজেপির কমল দাস ও সৌভিক পানকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ভোটের মুখে এই ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande