
মুর্শিদাবাদ, ২৭ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে সোমবার সকালে বৈকুণ্ঠপুর গ্রামের কাছে ভাগীরথী নদীতে ভেসে ওঠে এক প্রৌঢ়ের দেহ। পরে লালগোলা ব্লকের তৃণমূল মহিলা সমিতির সভাপতি হাসিনা বানু দেহ শনাক্ত করে দাবি করেন, ওই দেহ তাঁর স্বামী নাজির শেখের। তাঁর থেকেই জানা যায়, নাজির এবং হাসিনা দু'জনেই ভোটের দিন তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন। রবিবার দুপুরে বন্ধুদের ডাকে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রবিবার বিকেল পাঁচটা থেকে সোমবার ভোর পর্যন্ত নিরন্তর ফোন করা হলেও ফোন বন্ধ ছিল নাজিরের, এমনই দাবি হাসিনা বানুর। সোমবার সকালে বৈকুণ্ঠপুর গ্রামের কাছে ভাগীরথী নদীতে ভেসে ওঠে নাজির শেখের দেহ। তাঁর দেহ জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ