
কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) : আগামী ১০ মে পর্যন্ত লোক ভবনে, সিটিজেন হেল্পলাইন খোলা থাকবে। সোমবার এক প্রেস বিঞ্জপ্তিতে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিক যেন একটি অবাধ ও সুষ্ঠ এবং ভয়মুক্ত পরিবেশে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এই গুরুত্বপূর্ণ সময়ে নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করতে এবং চলমান বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে নিবেদিত ২৪x৭ নাগরিক সহায়তা কেন্দ্র ( citizen Helpline) কমপক্ষে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত সম্পূর্ণরূপে চালু থাকবে।চলমান বিধানসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ভোটারদের সহায়তা করা এবং তাঁদের উদ্বেগের বিষয়গুলি সমাধানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই নিবেদিতা সহায়তা কেন্দ্রটি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের নাগরিকদের কাছ থেকে গ্রহণ করেছে। অভিযোগ জানানো, পরামর্শ চাওয়া এবং সময়মতো নিকযথাযথ সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা হবে। নাগরিক সহায়তা কেন্দ্র। একটি ই - মেল নম্বর হল - lokbhavanbengalhelpline@gmail.com টেলিফোন নম্বর - (০৩৩) ২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৫, ০৩৩-২২০৯-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩- ২২০০-১০২৯, ০৩৩-২২০০-১০৩২, ০৩-২২০০-১০৩৬ নম্বরে সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাবে। কমপক্ষে দশটি নাম্বার রয়েছে। নীচে দেওয়া হয়েছে একাধিক ল্যান্ড লাইন ফোন নম্বর। উল্লেখ্য, প্রাপ্ত সকল আবেদন যথাযথ সংবেদনশীলতা ও সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত নিষ্পত্তির জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত