শেষ দিনের প্রচারে বাদুড়িয়ায় ঝড় তুললেন কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম (দিলু)
বাদুড়িয়া, ২৭ এপ্রিল (হি. স.):-নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার সকাল থেকেই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম (দিলু)। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে খোলা গাড়িতে চেপে তিনি বিভিন্ন এলাকায় ঘু
কংগ্রেস প্রচার


বাদুড়িয়া, ২৭ এপ্রিল (হি. স.):-নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার সকাল থেকেই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম (দিলু)। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে খোলা গাড়িতে চেপে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন এবং সমর্থন চান।সোমবার ভোর থেকেই বাদুড়িয়ার একাধিক এলাকায় তার প্রচার কর্মসূচি শুরু হয়। পথসভা, মিছিল এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। প্রচারের সময় এলাকাজুড়ে কংগ্রেসের পতাকা, ব্যানার ও স্লোগানে সরগরম হয়ে ওঠে পরিবেশ।প্রচার চলাকালীন কাজী আব্দুর রহিম দাবি করেন, বাদুড়িয়ার মানুষ শান্তিপ্রিয় এবং তারা কোনো অশান্তি চান না। তাই এলাকার শান্তি ও উন্নয়ন বজায় রাখতে মানুষ তার পক্ষেই রায় দেবেন বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।দলীয় কর্মীরাও এই প্রচারে সক্রিয়ভাবে অংশ নেন এবং প্রার্থীর সমর্থনে স্লোগান তোলেন। শেষ মুহূর্তের এই জোরদার প্রচার কংগ্রেস শিবিরে নতুন করে উৎসাহ জুগিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande