কল্যাণীতে বিজেপি প্রার্থীর সমর্থনে যোগী আদিত্যনাথের রোড শো, উপচে পড়ল ভিড়
গয়েশপুর, নদীয়া, ২৭ এপ্রিল (হি. স.):-নির্বাচনী প্রচারের শেষ দিনে নদীয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসের সমর্থনে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার গয়েশপুর এলাকায় আয়োজিত এই রোড শো ঘিরে সকাল থেকেই
যোগীর প্রচার


গয়েশপুর, নদীয়া, ২৭ এপ্রিল (হি. স.):-নির্বাচনী প্রচারের শেষ দিনে নদীয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসের সমর্থনে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার গয়েশপুর এলাকায় আয়োজিত এই রোড শো ঘিরে সকাল থেকেই উৎসাহ ছিল তুঙ্গে।দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে খোলা গাড়িতে করে গয়েশপুরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন তিনি। রাস্তাজুড়ে বিজেপির পতাকা, ব্যানার ও স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা। রোড শো চলাকালীন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাত নেড়ে স্বাগত জানান এবং মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসও রোড শোতে উপস্থিত থেকে ভোটারদের সমর্থন প্রার্থনা করেন। দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের প্রচারে জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।রোড শো ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। গোটা এলাকায় পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচি বিজেপি শিবিরে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande