টাকিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, বসিরহাট দক্ষিণে সুকান্ত মজুমদারকে নিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থীর
​টাকি, ২৭ এপ্রিল (হি. স.): বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নির্বাচনি প্রচার শুরু হলো টাকিতে। বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জির সমর্থনে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন
সুকান্ত প্রচারে


​টাকি, ২৭ এপ্রিল (হি. স.): বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নির্বাচনি প্রচার শুরু হলো টাকিতে। বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জির সমর্থনে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারসহ দলের একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব।

​সোমবার সকালে টাকির ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘাট থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়। সেখান থেকে চৌরঙ্গী মোড় হয়ে হাসনাবাদ বনবিবি সেতু পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে এই পদযাত্রা। রঙিন ব্যানার, দলীয় পতাকা এবং স্লোগানে এদিন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জিকে স্বাগত জানান। অনেককেই এই বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি ও ভিডিও মোবাইলে বন্দি করতে দেখা যায়। দলীয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করা এবং দলের উন্নয়নমূলক বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই বৃহৎ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। নির্বাচনের প্রাক্কালে এই কর্মসূচি স্থানীয় বিজেপি শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande