গঙ্গাসাগরে পুণ্যস্নান অমিত শাহের, কপিল মুনির আশ্রমে দিলেন পুজো
গঙ্গাসাগর, ২৭ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারের ফাঁকে বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে গঙ্গাসাগরে আসেন। সাগরে পুণ্যস্নান করেন তিনি, তারপর কপিল মুনির আশ্রমে পুজো দেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দ
গঙ্গাসাগরে পুণ্যস্নান অমিত শাহের, কপিল মুনির আশ্রমে দিলেন পুজো


গঙ্গাসাগর, ২৭ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারের ফাঁকে বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে গঙ্গাসাগরে আসেন। সাগরে পুণ্যস্নান করেন তিনি, তারপর কপিল মুনির আশ্রমে পুজো দেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিন সোমবার।

প্রচারের অন্তিম দিনে গঙ্গাসাগরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রথমে সাগরে পুণ্যস্নান করেন। তারপর কপিল মুনির আশ্রমে পূজার্চনা করেন। উল্লেখ্য, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। সোমবারই শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। তার আগে গঙ্গাসাগর ঘুরে গেলেন অমিত শাহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande