কালিয়াচকে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার মাদক কারবারি
মালদা, ২৭ এপ্রিল (হি. স.):- ভোটপর্ব মিটতেই নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। মোজমপুর এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতা
ব্রাউন সুগার উদ্ধার


মালদা, ২৭ এপ্রিল (হি. স.):- ভোটপর্ব মিটতেই নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। মোজমপুর এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তৌসিফ আলম (২০)। তার বাড়ি কালিয়াচকের মোজমপুরের বালুগ্রাম এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, মোজমপুরের নারায়াপুর পাগলা নদী সংলগ্ন একটি লিচু বাগানে কয়েকজন মাদক কারবারি ব্রাউন সুগার তৈরির কাজে যুক্ত রয়েছে। সেইমতো কালিয়াচক থানার পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালায়।অভিযানের সময় তৌসিফ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হলেও, বাকি অভিযুক্তরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ মোট ৪ কেজি ৮০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। পাশাপাশি ব্রাউন সুগার তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৫ কেজি সোডিয়াম ক্লোরাইডও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান।পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকায় অবৈধভাবে ব্রাউন সুগার তৈরি করা হচ্ছিল। ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande