পুরশুড়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের মেগা রোড শো, উপচে পড়া ভিড় ঘিরে উন্মাদনা
আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স.): পুরশুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। সোমবার দলীয় প্রার্থী পার্থ হাজারীর সমর্থনে এক বিশাল রোড শো ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলা
পুরশুরাই তৃণমূলের ভোট প্রচারে দেব


আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স.): পুরশুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। সোমবার দলীয় প্রার্থী পার্থ হাজারীর সমর্থনে এক বিশাল রোড শো ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিন ​দুপুরের পর থেকেই পুরশুড়ার বিভিন্ন মোড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। নির্ধারিত সময়ে একটি হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী পার্থ হাজারীর পাশে দাঁড়িয়ে জনসংযোগ শুরু করেন দেব। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে প্রিয় তারকাকে দেখার জন্য প্রবল উচ্ছ্বাস দেখা দেয়। প্রবীণ নাগরিকরাও হাত নেড়ে এবং পুষ্পবৃষ্টি করে তাঁদের স্বাগত জানান।

​রোড শো চলাকালীন সংক্ষিপ্ত বক্তব্যে দেব বলেন, রাজ্যে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করা অত্যন্ত জরুরি। তিনি রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথা উল্লেখ করে জানান যে, আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করে যেতে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ।

​অন্যদিকে, পার্থ হাজারী তাঁর বক্তব্যে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের সমর্থন ও আস্থাই তাঁর প্রধান শক্তি। ভোটারদের কাছে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি উন্নয়নের স্বার্থে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। আসন্ন নির্বাচনের দোরগোড়ায় তারকা প্রচারকের এই উপস্থিতি পুরশুড়ার তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে অক্সিজেন জোগাল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande