বন্যার আশঙ্কায় শ্রীভূমিতে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম
শ্রীভূমি (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার কথা মাথায় রেখে জলসম্পদ বিভাগ থেকে ২৪ ঘণ্টা কার্যকরযোগ্য কন্ট্রোল রুম চালু করা হবে। শ্রীভূমির জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী ১ মে থেকে বন্যার মর
বন্যার আশঙ্কায় শ্রীভূমিতে জলসম্পদ বিভাগের কন্ট্রোল রুম


শ্রীভূমি (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার কথা মাথায় রেখে জলসম্পদ বিভাগ থেকে ২৪ ঘণ্টা কার্যকরযোগ্য কন্ট্রোল রুম চালু করা হবে।

শ্রীভূমির জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী ১ মে থেকে বন্যার মরশুমে জরুরি তথ্য আদান-প্রদানের জন্য ২৪ ঘণ্টা কার্যকরযোগ্য এই কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। এই কন্ট্রোল রুমের সর্বোপরি দায়িত্বে থাকবেন জলসম্পদ বিভাগের সাব-ইঞ্জিনিয়ার গ্রেড-টু, জওহরজ্যোতি নাথ (মোবাইল ফোন নম্বর ৭০০২৫৮৪৮২৯)। এছাড়া ওই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কার্যকর রাখতে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande