সাঁকরাইলে তৃণমূল-সিপিএম সংঘর্ষ
হাওড়া, ২৭ এপ্রিল (হি.স.): সাঁকরাইলে রবিবার রাতে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে আহত হলেন মোট ৭জন। তৃণমূলের এক সমর্থকের মাথা ফাটে বলে অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার রাতেই প্রায় এক ঘণ্টা মানিকপুর-চাঁপাতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। দুই পক্
সাঁকরাইলে তৃণমূল-সিপিএম সংঘর্ষ


হাওড়া, ২৭ এপ্রিল (হি.স.): সাঁকরাইলে রবিবার রাতে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে আহত হলেন মোট ৭জন। তৃণমূলের এক সমর্থকের মাথা ফাটে বলে অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার রাতেই প্রায় এক ঘণ্টা মানিকপুর-চাঁপাতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে। এই ঘটনায় রাতেই সাঁকরাইল থানার পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এদিকে, বিজেপির মিছিল ঘিরে তেতে উঠল পূর্বস্থলীর নসরৎপুর এলাকা। বিজেপির পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর নিবার্চনী এজেন্ট সুদীপ্ত রায়ের দাবি, সোমবার কালনার ধাত্রীগ্রাম থেকে পূর্বস্থলী ১ ব্লকের হেমায়েতপুর পর্যন্ত একটি মিছিল হচ্ছিল তাঁদের। আচমকা নসরৎপুরে তৃণমূলের কার্যালয় থেকে অস্ত্র নিয়ে হামলা চালানো হয় মিছিলে। বিজেপি কর্মী-সমর্থকেরা আহত হন। তৃণমূলের পূর্বস্থলী ১ ব্লক সভাপতির পাল্টা দাবি, বিজেপির মিছিল থেকে তাঁদের কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। তাতে ব্লকের কার্যকরী সম্পাদক-সহ দু’জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande