আইএসএফের প্রচারে তৃণমূলের বাধা, ভোটের শেষ লগ্নে উত্তপ্ত খানাকুল
​আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স.): ভোট প্রচারের শেষ দিনে ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির খানাকুলে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর অভিযোগ, সোমবার পোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলুট গ্রামে তাদের পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচি চলাকালীন হঠাৎই তৃণমূল আশ্র
উত্তপ্ত খানা করুন


​আরামবাগ, ২৭ এপ্রিল (হি.স.): ভোট প্রচারের শেষ দিনে ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির খানাকুলে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর অভিযোগ, সোমবার পোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলুট গ্রামে তাদের পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচি চলাকালীন হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। এই হামলায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দল।

​দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও প্রচার চালাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেই সময়ই অতর্কিতে তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে।

​অন্যদিকে, আইএসএফ-এর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শাসক দলের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই আইএসএফ এই ধরনের মিথ্যা নাটক করছে বলে পালটা দাবি করেছে তৃণমূল।

​ভোটের প্রচারের একেবারে শেষ লগ্নে এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুলে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande