বিদ্যুৎস্পৃষ্টে কলেজ পড়ুয়ার মৃত্যু, শোকস্তব্ধ মাতৃপল্লী
আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় বাধারঘাটের মাতৃপল্লী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কলেজ পড়ুয়ার। মৃতের নাম বিশাল সাহা। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্র
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলায় বাধারঘাটের মাতৃপল্লী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কলেজ পড়ুয়ার। মৃতের নাম বিশাল সাহা। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে বাড়ির উঠানে বিদ্যুৎ পরিবাহী একটি তার ছিঁড়ে পড়ে। এতে গোটা বাড়িতে শর্ট সার্কিটের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বিদ্যুতের লাইন মেরামতির কাজ করছিলেন বিশালের নিকটাত্মীয়। তাঁর ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে বিশাল। মুহূর্তের মধ্যেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনাটি দেখতে পেয়ে বিশালের ছোট বোন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর অবস্থায় বিশালকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, বিশাল সাহা রামঠাকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তাঁর অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিশালের বাবা পেশায় গাড়িচালক এবং মা স্থানীয় এলাকায় একটি ছোট দোকান চালিয়ে সংসার চালাতেন। বহু কষ্টে ছেলেকে পড়াশোনা করানোর চেষ্টা করছিলেন তাঁরা।

এই হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে মাতৃপল্লী এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande