কলকাতায় এসটিএফের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তি গ্রেফতার
কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) :-গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বড়সড় সাফল্য পেল। চিতপুর থানার অন্তর্গত বি.টি. রোডের ২৬/১ নম্বরের সামনে থেকে শামিম আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ধ
গ্রেফতার


কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) :-গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বড়সড় সাফল্য পেল। চিতপুর থানার অন্তর্গত বি.টি. রোডের ২৬/১ নম্বরের সামনে থেকে শামিম আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের বাড়ি বিহারের নবাদা জেলার বকাসোতি এলাকায় বলে জানা গেছে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি একনলা আগ্নেয়াস্ত্র, একটি ৭ মিমি পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ মিমি কার্তুজ এবং ১০০ রাউন্ড ৭ মিমি কার্তুজ। এত বিপুল অস্ত্র ও গুলি রাখার বৈধ কাগজপত্র সম্পর্কে সন্তোষজনক কোনও জবাব দিতে পারেননি অভিযুক্ত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে এসটিএফ থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির আনুষ্ঠানিক জব্দ প্রক্রিয়া চলছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনায় শহরে অবৈধ অস্ত্র পাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে থাকা চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande