দ্বিতীয় দফার ভোটে রাজ্যে মোতায়েন ২৩৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.): দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য মোট ২৩৪৩ কোম্পানি সিএপিএফ মোতা
বাহিনী মোতায়েন


কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.): দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য মোট ২৩৪৩ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেট এলাকায়।তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ২৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশ এলাকায়। এর পরেই রয়েছে পূর্ব বর্ধমান জেলায় ২৬৩ কোম্পানি এবং হুগলি (গ্রামীণ) এলাকায় ২৩৬ কোম্পানি বাহিনী। এছাড়া বারুইপুর পুলিশ জেলায় ১৬২, ব্যারাকপুরে ১৬০ এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১৩৭ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। রানাঘাটে ১২৮, বসিরহাটে ১২৪ এবং বারাসতে ১১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলাতেও রয়েছে ১১৪ কোম্পানি বাহিনী।অন্যদিকে, সবচেয়ে কম ১৩ কোম্পানি বাহিনী রাখা হয়েছে এডিপিসি এলাকায়। নির্বাচন কমিশনের দাবি, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের আগে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রুট মার্চ ও নাকা চেকিং শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande