ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য সাগরদিঘির চাঁদপাড়ায়
মুর্শিদাবাদ, ২৮ এপ্রিল (হি. স.) : ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চাঁদপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি সন্দেহজনক ব্যাগ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর
বোমা


মুর্শিদাবাদ, ২৮ এপ্রিল (হি. স.) : ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চাঁদপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি সন্দেহজনক ব্যাগ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগটি পরীক্ষা করে তার ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। এরপরই নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় এবং এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করবে। প্রাথমিকভাবে অনুমান, দুষ্কৃতীরা কোনও অসৎ উদ্দেশ্যে বোমাগুলি সেখানে মজুত করে রেখে গিয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ওই এলাকায় বোমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande