দ্বিতীয় দফার ভোট নিয়ে অভয় বার্তা সিইও মনোজ কুমার আগরওয়ালের
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): ‍বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তার আগে ভোটারদের অভয় বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভোটারদের হুমকি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়াও বুধবার ভোট নিয়ে কো
দ্বিতীয় দফার ভোট নিয়ে অভয় বার্তা সিইও মনোজ কুমার আগরওয়ালের


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): ‍বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তার আগে ভোটারদের অভয় বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভোটারদের হুমকি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

এছাড়াও বুধবার ভোট নিয়ে কোনও রকম আপত্তি থাকলে, তা নির্বাচন কমিশন নিষ্পত্তি করবে বলেও জানান তিনি। কন্ট্রোল রুমেও যোগাযোগ করতে বলেছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বুধবার ভোট শান্তিপূর্ণ হবে বলেও আশাবাদী তিনি। উল্লেখ্য, বুধবার ৭টি জেলার ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। ইতিমধ্যেই পোলিং বুথের উদ্দেশে রওনা হয়েছেন ভোটাররা। নির্বাচন কমিশনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande