ভোটের আগে হিঙ্গলগঞ্জে কড়া নিরাপত্তা, জোরদার নাকা চেকিং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
হিঙ্গলগঞ্জ, ২৮ এপ্রিল (হি. স.):-রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের প্রাক্কালে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। উত্তর ২৪ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে কড়া নাকা চেকিং। ভোটকে কেন্দ্র করে যা
চেকিং


হিঙ্গলগঞ্জ, ২৮ এপ্রিল (হি. স.):-রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের প্রাক্কালে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। উত্তর ২৪ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে কড়া নাকা চেকিং। ভোটকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌথভাবে এলাকায় টহলদারি ও তল্লাশি অভিযান চালাচ্ছেন।দুলদুলি থেকে সামসেরনগর রোডের নবদুর্গা মোড়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে অটো, মোটরসাইকেল এবং চারচাকা যাত্রীবাহী গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় প্রবেশ ও বেরোনোর গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হেমনগর কোস্টাল থানা এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানিয়েছেন, এবার ভোটের আগে আতঙ্কের বদলে নিরাপত্তার অনুভূতি বেশি মিলছে। নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন বলেই আশাবাদী এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande