পুলিশকর্তা শান্তনুকে ফের তলব ইডি-র, মঙ্গলবারই হাজিরার নির্দেশ
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): কলকাতার পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে ফের তলব করল ইডি। কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারকে মঙ্গলবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূ
ফের সক্রিয় ইডি, কলকাতার একাধিক স্থানে অভিযান কেন্দ্রীয় এজেন্সির


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): কলকাতার পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে ফের তলব করল ইডি। কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারকে মঙ্গলবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূত্রেই এই তলব। সোমবার রাতেই ইডির তরফে তলবের নোটিস পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে।

গত সপ্তাহে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে বালি পাচার মামলার তদন্তেও তলব করেছিল ইডি। তবে তিনি যাননি। পরিবর্তে শান্তনুর আইনজীবী যান ইডির দফতরে। মঙ্গলবার তিনি ইডি-র যাবেন কি-না, সেটাই এখন দেখার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande