শেষ দফার ভোটে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান রাজ্যপাল আর এন রবি
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.):- বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্তিম পর্যায়ের ভোটগ্রহণকে সামনে রেখে রাজ্যের সমস্ত ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানালেন রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার এক বার্তায় তিনি বিশেষভাবে যুবসমাজ, মহিলা ভোটার এ
শেষ দফার ভোটে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান রাজ্যপাল আর এন রবি


কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.):- বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্তিম পর্যায়ের ভোটগ্রহণকে সামনে রেখে রাজ্যের সমস্ত ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানালেন রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার এক বার্তায় তিনি বিশেষভাবে যুবসমাজ, মহিলা ভোটার এবং নবীন ভোটারদের উৎসাহের সঙ্গে ভোটদানে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।রাজ্যপাল বলেন, “আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। গণতন্ত্রের এই উৎসবে সকল নির্বাচকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।” তিনি আরও বলেন, প্রতিটি ভোটই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাজ্যের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নিজের বার্তায় রাজ্যপাল বিশেষভাবে প্রথমবারের ভোটারদের উদ্দেশে বলেন, তাঁদের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নারীশক্তির সক্রিয় উপস্থিতিকেও তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।রাজ্যপালের বক্তব্যে উঠে আসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গও। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং গণতন্ত্র ও আইনের শাসন আরও সুদৃঢ় হবে। তাঁর এই বার্তা ভোটের আগের দিন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande