
রাঁচি, ২৮ এপ্রিল (হি. স.) : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং তার আশেপাশের এলাকায় মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে । ২৯ ও ৩০ এপ্রিল বজ্র–বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জামশেদপুরে সর্বোচ্চ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। ডালটনগঞ্জে সর্বোচ্চ ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বোকারোতে সর্বোচ্চ ৪০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। এবং চাইবাসায় সর্বোচ্চ ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের উষ্ণতম স্থান ডালটনগঞ্জে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাঁচির নামকুমে।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, যে ২৯ এবং ৩০ এপ্রিল রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন