ঝাড়গ্রাম আদালতে ১৩ জুন জাতীয় লোক আদালত, নতুন দিনক্ষণ ঘোষণা
ঝাড়গ্রাম, ২৮ এপ্রিল (হি.স.): এসআইআর সংক্রান্ত কাজে বিচারকদের ব্যস্ততার কারণে মার্চ মাসে স্থগিত হয়েছিল ঝাড়গ্রাম আদালতের প্রথম পর্যায়ের জাতীয় লোক আদালত। তবে ভোটপর্ব ও এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ায় নতুন দিনক্ষণ ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপ
ঝাড়গ্রাম আদালতে ১৩ জুন জাতীয় লোক আদালত, নতুন দিনক্ষণ ঘোষণা


ঝাড়গ্রাম, ২৮ এপ্রিল (হি.স.): এসআইআর সংক্রান্ত কাজে বিচারকদের ব্যস্ততার কারণে মার্চ মাসে স্থগিত হয়েছিল ঝাড়গ্রাম আদালতের প্রথম পর্যায়ের জাতীয় লোক আদালত। তবে ভোটপর্ব ও এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ায় নতুন দিনক্ষণ ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আগামী ১৩ জুন ঝাড়গ্রাম জেলা আদালতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের জাতীয় লোক আদালত।

মঙ্গলবার সংস্থার সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর সংক্রান্ত শুনানিতে জেলার মোট ৯ জন বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় ১৪ মার্চ নির্ধারিত লোক আদালত স্থগিত করতে হয়েছিল।

আদালত সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক ঋণ, বিদ্যুৎ বিল বকেয়া, যানবাহন সংক্রান্ত জরিমানা ও ফৌজদারি মামলাসহ বিভিন্ন ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়। এতে মামলাকারীরা দ্রুত সুরাহা পান এবং আদালতের ওপর চাপ কমে।

অন্যদিকে, ‘সমাধান সমারোহ ২০২৬’ জাতীয় লোক আদালত আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার পক্ষগণ এই বিশেষ লোক আদালতে নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চেক বাউন্স সংক্রান্ত এনআই স্পেশাল লোক আদালত ১৮ জুলাই ও ২১ নভেম্বর ঝাড়গ্রাম আদালতে অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande