
ধর্মশালা, ২৮ এপ্রিল ( হি. স.): হিমাচল প্রদেশের কাংড়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, কাংড়া থানার অন্তর্গত পঞ্চরুখি থানা এলাকায় । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে দুজন খুন গ্রামের বাসিন্দা গোপাল (২৪) ও সুরেন্দ্র কুমার এবং অন্যজন দাগুট গ্রামের বাসিন্দা ধানি রাম (৩৭)। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৪ কেজি ৪০ গ্রাম মাদক (গাঁজা) ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকায় টহল দেওয়ার সময় গোপন সূত্র মারফত পুলিশ খবর পায় ওই এলাকার একটি গাড়ি মাদক বহন করছে । একটি গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশি অভিযানে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৪ কেজি ৪০ গ্রাম মাদক ( গাঁজা ) । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক