মধ্যপ্রদেশের চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি
ভোপাল, ২৮ এপ্রিল (হি. স.): মধ্যপ্রদেশে তীব্র গরম অব্যাহত হয়েছে। সোমবার খাজুরাহোতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ১০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দফতর চারটি জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা এবং ১২টি জেলায় বজ্র–বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জ
মধ্যপ্রদেশে চারটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি


ভোপাল, ২৮ এপ্রিল (হি. স.): মধ্যপ্রদেশে তীব্র গরম অব্যাহত হয়েছে। সোমবার খাজুরাহোতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ১০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দফতর চারটি জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা এবং ১২টি জেলায় বজ্র–বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার রাজ্যের বিভিন্ন শহরে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শেওপুর এবং দাতিয়া–সহ ১৩টি শহরের মধ্যে খাজুরাহো ৪৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং নওগাঁও ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা ছিল সর্বোচ্চ। রাজধানী ভোপাল ও গোয়ালিয়রে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৪২.০ ডিগ্রি সেলসিয়াস, উজ্জয়িনীতে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং জব্বলপুরে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খাজুরাহো ইতিমধ্যেই ১০ বছরের রেকর্ড ভেঙেছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৯৩ সালের ২৯ এপ্রিল, ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার দফতর পূর্বাভাস দিয়েছে , যে তীব্র গরমের মধ্যে আবহাওয়ার পরিবর্তনের লক্ষণও দেখা যাচ্ছে। আবহাওয়া দফতরের মতে, ১ মে পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটি নিম্নচাপ সক্রিয় হওয়ার কারণে এই পরিবর্তন ঘটবে। এছাড়াও, ২৮ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ছিন্দওয়াড়া, পান্ধুরনা, সেওনি, মান্ডলা এবং বালাঘাট জেলায় তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। এদিকে, গোয়ালিয়র, শেওপুর, মোরেনা, ভিন্দ, দাতিয়া, শিবপুরী, নিওয়ারি, টিকামগড়, ছাতারপুর, পান্না, সাতনা এবং রেওয়ায় বজ্র–বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande