মন্তেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক
পূর্ব বর্ধমান, ২৮ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রী, আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী। মঙ্গলবার সকালে মন্তেশ্বরের কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডের ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে
মন্তেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক


পূর্ব বর্ধমান, ২৮ এপ্রিল (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রী, আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী। মঙ্গলবার সকালে মন্তেশ্বরের কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডের ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃতের নাম শুভ্রা মণ্ডল। তাঁর স্বামী সুমিত মণ্ডল গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির আদি বাড়ি মন্তেশ্বরে হলেও কর্মসূত্রে তাঁরা হিন্দমোটরে থাকতেন। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দেওয়ার জন্যই এদিন সকালে বাইকে চেপে কলকাতা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। দীর্ঘ পথ অতিক্রম করার পর বাড়ির খুব কাছেই কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডে তাঁদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শুভ্রা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। সুমিত মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande