এএসএসইবি-র উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে ঘোষণা করা হয় ‘অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি) পরিচালিত চলতি ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর সব শাখা মিলিয়ে মোট পাশ
এএসএসইবি-র উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ


গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে ঘোষণা করা হয় ‘অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি) পরিচালিত চলতি ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর সব শাখা মিলিয়ে মোট পাশের হার ৮১.৫৪ শতাংশ।

চারটি শাখার মধ্যে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৮৯.৭৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর পরেই রয়েছে বাণিজ্য বিভাগ, পাশের হার ৮১.১৩ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৭৯.৫৪ শতাংশ এবং বৃত্তিমূলক বিভাগে ৭৪.২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিস্তারিত পরবর্তী খবরে

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande