ফলতার যুগ্ম বিডিওকে সরিয়ে দিল কমিশন
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): ২০২৬-এর বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে আবারও রদবদল! কমিশন সূত্রে খবর, ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। ফলতার যুগ্ম বিডিও হিসেবে দায়িত্ব নিচ্ছেন রম্য ভট্টাচার্য। কমিশনের
ফলতার যুগ্ম বিডিওকে সরিয়ে দিল কমিশন


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): ২০২৬-এর বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে আবারও রদবদল! কমিশন সূত্রে খবর, ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। ফলতার যুগ্ম বিডিও হিসেবে দায়িত্ব নিচ্ছেন রম্য ভট্টাচার্য। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই রদবদল অবিলম্বে কার্যকর করতে হবে।

ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন থেকেই সরকারি প্রশাসনের আধিকারিকদের রদবদল শুরু করেছিল কমিশন। সরানো হয়েছিল রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে। তারপর থেকে বহু আধিকারিককে বদলি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande