মলপ্পুরমে হাতির আক্রমণে মৃত্যু এক শ্রমিকের
মলপ্পুরম, ২৮ এপ্রিল (হি.স.): বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক শ্রমিকের। উত্তর কেরলের মলপ্পুরম জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পেরিনথালমান্না এলাকার একটি জঙ্গলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল জামশির নামের ওই ব্যক্তিকে। কারুভা
মলপ্পুরমে হাতির আক্রমণে মৃত্যু এক শ্রমিকের


মলপ্পুরম, ২৮ এপ্রিল (হি.স.): বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক শ্রমিকের। উত্তর কেরলের মলপ্পুরম জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পেরিনথালমান্না এলাকার একটি জঙ্গলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল জামশির নামের ওই ব্যক্তিকে। কারুভারকুন্ডের একটি রবার কারখানার শ্রমিক ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি তাঁকে। পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলের রাস্তায় কোনও বুনো হাতির আক্রমণে জখম হয়েছিলেন জামশির।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande