মির্জাপুরে নদী থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মির্জাপুর, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে বিন্ধ্যাচল থানা এলাকার একটি নদী থেকে ১৯ বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে গাইপুরা থানার অন্তর্গত এলাকার কাথওয়াইয়ান গ্রামের সামনে নদী থেকে দেহটি উদ্ধার কর
মির্জাপুরে নদী থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


মির্জাপুর, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে বিন্ধ্যাচল থানা এলাকার একটি নদী থেকে ১৯ বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে গাইপুরা থানার অন্তর্গত এলাকার কাথওয়াইয়ান গ্রামের সামনে নদী থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃত যুবক কাথওয়াইয়ান গ্রামের রাহুল প্রজাপতি, বলে জানা গিয়েছে। তিনি বিগত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে ২৬ এপ্রিল তাঁর নিখোঁজ মামলাও দায়ের করা হয়েছিল। মঙ্গলবার সকালে দেহটি প্রথম দেখতে পান তাঁর দাদা চন্দ্রমণি প্রজাপতি, এরপরই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি পাথর দিয়ে বাঁধা অবস্থায় ছিল। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে—যার ফলে খুনের সন্দেহ করা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরেশ দুবে জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানার ওসি অবিনাশ প্রকাশ রায় বলেন, রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। অভিযোগ পেলে মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে।

উল্লেখ্য, মৃত রাহুল চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট এবং গাইপুরার একটি আইটিআই কলেজের ছাত্র ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande