বারাণসীতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ
বারাণসী, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বারাণসী জেলার লোহতা থানা এলাকার হরপালপুরে একটি ক্ষেত থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ। ৩৫ বছর বয়সী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু
বারাণসীতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ


বারাণসী, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বারাণসী জেলার লোহতা থানা এলাকার হরপালপুরে একটি ক্ষেত থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ। ৩৫ বছর বয়সী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার মুখ ও মাথায় পাথর দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি আধার কার্ড উদ্ধার হয় । যার ভিত্তিতে মৃতার পরিচয় নরগিস পারভিন (স্বামী: মহম্মদ আজহার), নৈসরকের বাসিন্দা হিসেবে জানা গিয়েছে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটির সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য ফরেন্সিক দলকেও ডাকা হয়েছে। এখনও খুনের সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, নরগিস পারভিন দু’বার বিবাহ করেছিলেন এবং বর্তমানে ভেলুপুরের বাজারদিহা এলাকায় বসবাস করছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande