বাঁকুড়া মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, আলোচনায় মিটল অচলাবস্থা
বাঁকুড়া, ২৮ এপ্রিল (হি.স.): কর্মরত অবস্থায় এক সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকদের একাংশ কর্মবিরতি শুরু করলে সাময়
বাঁকুড়া মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, আলোচনায় মিটল অচলাবস্থা


বাঁকুড়া, ২৮ এপ্রিল (হি.স.): কর্মরত অবস্থায় এক সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকদের একাংশ কর্মবিরতি শুরু করলে সাময়িকভাবে চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটে।

অভিযোগ, সোমবার রাতে এক সিনিয়র চিকিৎসক দায়িত্ব পালনকালে এক জুনিয়র চিকিৎসককে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকেরা জরুরি বিভাগের সামনে বিক্ষোভে সামিল হন এবং অবস্থান ধর্মঘট শুরু করেন। তাঁদের দাবি ছিল, অভিযুক্ত চিকিৎসককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভের জেরে হাসপাতালের পরিষেবায় কিছুটা প্রভাব পড়ে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার সকালেও সেই উত্তেজনার রেশ ছিল।

তবে পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. পঞ্চানন কুন্ডু জানান, “গত রাতের ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা মিটে গেছে। সব চিকিৎসক কাজে ফিরে গিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande