খানাকুলে ভোটকেন্দ্র ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, উত্তেজনা
হুগলি , ২৯ এপ্রিল (হি.স.) : হুগলির খানাকুলে ভোটগ্রহণের দিন বুথে এজেন্ট নিয়ে বিতর্ক ঘিরে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রামচন্দ্রপুর এলাকার ১৪৭ নম্বর বুথে এই ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছ
তৃণমূল আই এস এফ হাতাহাতি


হুগলি , ২৯ এপ্রিল (হি.স.) : হুগলির খানাকুলে ভোটগ্রহণের দিন বুথে এজেন্ট নিয়ে বিতর্ক ঘিরে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রামচন্দ্রপুর এলাকার ১৪৭ নম্বর বুথে এই ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সংখ্যালঘু শাখার এক নেতা আইএসএফের এজেন্ট হিসেবে বুথে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসতেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন বলে দাবি। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ঘিরে ধস্তাধস্তি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande