উন্নাওয়ে ডাম্পারের ধাক্কায় তিন মহিলার মৃত্যু, আহত ৮
উন্নাও, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন মহিলার, আহত অন্তত ৮ জন। বুধবার বিহার থানার অন্তর্গত বক্সার–সুমেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথাই আকোহরি গ্রামের বাসিন্দা নরেন্দ্র
উন্নাওয়ে ডাম্পারের ধাক্কায় তিন মহিলার মৃত্যু, আহত ৮


উন্নাও, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন মহিলার, আহত অন্তত ৮ জন। বুধবার বিহার থানার অন্তর্গত বক্সার–সুমেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথাই আকোহরি গ্রামের বাসিন্দা নরেন্দ্র বাহাদুর তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ফেরার পথে সুমেরপুর গ্রামের কাছে একটি দ্রুতগতির ডাম্পার ওভারটেক করতে গিয়ে তাঁদের গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনায় গাড়িতে থাকা মোট ১১ জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সুমেরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিতান (৩৫), গীতা (৩৫) এবং আরও এক মহিলাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সুনিতা, সুরজ সিং, ভারতী, সুভাষ সিং, গৌরী, রামধনী যাদব, বাউয়া ও জ্যোতির নাম জানা গিয়েছে। পরে গুরুতর আহতদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande