নাকাবন্দি ভেঙে পালানো গাড়ি থেকে ৪১৯ কেজি মাদক উদ্ধার, টায়ার ফাটার পরও পালানোর চেষ্টা
জালোর, ২৯ এপ্রিল (হি. স.): রাজস্থানের জালোর জেলায় নাকাবন্দি ভেঙে পালানো একটি স্করপিও গাড়ি থেকে প্রায় ৪১৯ কেজি মাদক (অবৈধ ডোডা পোস্ত) উদ্ধার করল পুলিশ। তাড়া করেও চালকসহ দুই পাচারকারী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়ে
নাকাবন্দি ভেঙে পালানো গাড়ি থেকে ৪১৯ কেজি মাদক উদ্ধার, টায়ার ফাটার পরও পালানোর চেষ্টা


জালোর, ২৯ এপ্রিল (হি. স.): রাজস্থানের জালোর জেলায় নাকাবন্দি ভেঙে পালানো একটি স্করপিও গাড়ি থেকে প্রায় ৪১৯ কেজি মাদক (অবৈধ ডোডা পোস্ত) উদ্ধার করল পুলিশ। তাড়া করেও চালকসহ দুই পাচারকারী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জালোর জেলার ভদ্রজুন থানার অধীনে নিমব্লা গ্রামের কাছে নিয়মিত নাকাবন্দি চলছিল। সেই সময় একটি সন্দেহজনক স্করপিও গাড়িকে থামার নির্দেশ দেওয়া হলে চালক গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে।

পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া শুরু করে এবং গাড়ি থামাতে ‘টায়ার কিলার’ ব্যবহার করে। এতে গাড়ির টায়ার ফেটে গেলেও পাচারকারীরা কিছু দূর পর্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালাতে থাকে। পরে নির্জন এলাকায় গাড়ি ফেলে দিয়ে দুই অভিযুক্ত পালিয়ে যায়।

গাড়িটি তল্লাশি করে পুলিশ ২১টি বস্তায় ভরা মোট ৪১৯.৮৫০ কেজি মাদক (ডোডা পোস্ত) উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি ভুয়ো নম্বর প্লেটও পাওয়া গেছে, যা একটি সংগঠিত পাচারচক্রের ইঙ্গিত দিচ্ছে।

পুলিশ স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করে মামলা দায়ের করেছে। পলাতক অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, মাদক পাচারের বিরুদ্ধে এই অভিযান একটি বড় সাফল্য এবং পুরো চক্রের সন্ধানে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande