ভোটের তপ্ত মেজাজে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা
কলকাতা, ২৯ এপ্রিল ( হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে ঝেঁপে নামল স্বস্তিবাড়ি। বুধবার সন্ধে হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই এদিন রাত থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্ক
ভোটের তপ্ত মেজাজে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা


কলকাতা, ২৯ এপ্রিল ( হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে ঝেঁপে নামল স্বস্তিবাড়ি। বুধবার সন্ধে হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই এদিন রাত থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতে কলকাতায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে শহরের একাধিক নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কেবল এদিনের জন্য নয়, আগামী ৩-৪ দিন পর্যন্ত জারি থাকবে। এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে, যা সপ্তাহান্তেও আবহাওয়াকে মনোরম রাখবে। তবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩ মে পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত চলবে। বুধবার সকাল থেকেই রোদ-মেঘের খেলা চললেও সন্ধে গড়াতেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হওয়ায় ভোটের উত্তাপ অনেকটাই থিতিয়ে গিয়েছে। সপ্তাহান্ত পর্যন্ত উত্তর ও দক্ষিণ— উভয়বঙ্গেই বৃষ্টির এই দাপট বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande