
বরাহনগর, ২৯ এপ্রিল ( হি. স.) :ভোটগ্রহণ চলাকালীন বরাহনগর বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ালো। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ অভিযোগ করেছেন যে, শিব চন্দ্র সর্বভৌম স্কুলে দায়িত্বরত বিএলও তাঁর সঠিক দায়িত্ব পালন করছেন না।
সজল ঘোষের দাবি, বিএলও-র এই গাফিলতির সুযোগ নিয়ে ভোটকেন্দ্রে ভুয়ো ভোটার প্রবেশ করতে পারে। যথাযথ পরিচয়পত্র পরীক্ষা না করেই অনেককে বুথের ভেতরে যেতে দেওয়া হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের অবজার্ভারকে অভিযোগ জানিয়েছেন।
উল্লেখ্য, বরাহনগরের বিভিন্ন বুথে সকাল থেকেই সজল ঘোষকে সক্রিয়ভাবে ঘুরতে দেখা যাচ্ছে। একাধিক জায়গায় তিনি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। এই বুথের ঘটনাটি নিয়ে তিনি প্রশাসনের কড়া হস্তক্ষেপ দাবি করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি