ফল ঘোষণার আগেই পুরশুড়ায় তৃণমূলের ‘বিজয় উৎসব’, বিরোধীদের কটাক্ষ
হুগলি , ২৯ এপ্রিল (হি.স.) : ফলাফল এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই জয়ের আবহে মেতে উঠল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই হুগলির পুরশুড়া এলাকায় সবুজ আবিরে শুরু হয় উদযাপন। এদিন তৃণমূল প্রার্থী পার্থ হাজারি কর্মী-সমর্থকদের সঙ্গে আবি
ফলাফলের আগেই বিজয় উৎসব  তৃণমূল প্রার্থী র


হুগলি , ২৯ এপ্রিল (হি.স.) : ফলাফল এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই জয়ের আবহে মেতে উঠল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই হুগলির পুরশুড়া এলাকায় সবুজ আবিরে শুরু হয় উদযাপন।

এদিন তৃণমূল প্রার্থী পার্থ হাজারি কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় অংশ নেন। এলাকাজুড়ে দলীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঢাকঢোল, আবির আর স্লোগানে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়।

পার্থ হাজারি বলেন, “মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ফল আমাদের পক্ষেই যাবে বলে আশা করছি।”

তবে ফল ঘোষণার আগেই এমন উদযাপন নিয়ে বিরোধী শিবির কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি, এটি অহংকারের বহিঃপ্রকাশ। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এটি কর্মীদের আত্মবিশ্বাস ও উৎসাহের স্বাভাবিক প্রকাশ মাত্র।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande