উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য
উদয়নারায়ণপুর, ২৮ এপ্রিল (হি. স.) - ভোটগ্রহণের দিন হাওড়ার উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি উদয়নারায়ণপুরের কুড়িট গ্রামের বাসিন্দা
ভোটে মৃত্যু


উদয়নারায়ণপুর, ২৮ এপ্রিল (হি. স.) - ভোটগ্রহণের দিন হাওড়ার উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি উদয়নারায়ণপুরের কুড়িট গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযোগ, ২৪৫ নম্বর বুথে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত বুথে বুধবার সকালে ভোট দিতে আসেন পূর্ণচন্দ্র দলুই। বয়সজনিত কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। তাঁর ছেলে বাবার সঙ্গে বুথের ভিতরে যাওয়ার অনুমতি চাইলেও কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই আবেদন নাকচ করে দেন বলে অভিযোগ। পরিবারের দাবি, বারবার অনুরোধ করার পরেও বৃদ্ধকে একাই ভিতরে যেতে বলা হয়।অভিযোগ, ভোট দিয়ে বেরোতে কিছুটা দেরি হওয়ায় জওয়ান তাঁকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনেন। সেই সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পূর্ণচন্দ্রবাবু। সমীর পাঁজা ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande