(আপডেট) অসুস্থ শরীরেও অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন আরামবাগের সাংসদ
আরামবাগ, ২৯ এপ্রিল (হি.স.): শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ । বুধবার অ্যাম্বুলেন্সে করে ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোট দেন তিনি। সূত্রের খবর, অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছ
ভোট দিয়ে বেড়িয়ে আসছেন আরামবাগের সাংসদ


আরামবাগ, ২৯ এপ্রিল (হি.স.): শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ । বুধবার অ্যাম্বুলেন্সে করে ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোট দেন তিনি।

সূত্রের খবর, অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না সাংসদ। তবুও ভোটদানের গুরুত্বকে প্রাধান্য দিয়ে হুগলির হাজীপুর ইউনিয়ন হাই স্কুলে অবস্থিত নিজের নির্দিষ্ট বুথে পৌঁছন তিনি। নির্বাচন কর্মীদের সহায়তায় সেখানেই ভোটদান সম্পন্ন করেন।

ভোট দিয়ে বেরিয়ে সাংসদ জানান, শারীরিক অসুস্থতা থাকলেও ভোট দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্যই তিনি ভোটকেন্দ্রে আসেন।

জানা গেছে, এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন ছিল বুথ চত্বরে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

একজন জনপ্রতিনিধির এই উদ্যোগে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছেছে সাধারণ মানুষের মধ্যে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, সোমবার তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। বর্তমানে আরামবাগ মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে। বুধবার ১৩৯ নম্বর বুথে ভোট দিয়ে বেরিয়ে মিতালি অভিযোগ করেন, “বিজেপি বাংলার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল। আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল, গাড়িতে হামলা চালানো হয়। আমি বেঁচে ফিরেছি। নির্বাচন কমিশন বলেছিল, ভোট শান্তিপূর্ণ হবে!”

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande