মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেরুলের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালতে তোলার সময় বিতর্কিত মন্তব্য
মালদা, ৩ এপ্রিল (হি. স.) : মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল মালদা জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল পুনরায় তাকে আদালতে পেশ করা হবে। শুক্রবার আদালতে তোলার সময় মোফাক্কেরুল ইসলাম জানান, ভুয়ো ন
১৪ দিনের জেল হেফাজত


মালদা, ৩ এপ্রিল (হি. স.) : মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল মালদা জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল পুনরায় তাকে আদালতে পেশ করা হবে। শুক্রবার আদালতে তোলার সময় মোফাক্কেরুল ইসলাম জানান, ভুয়ো নামে আন্দোলন সংগঠিত করে তিনি কোনো ভুল করেননি। তার দাবি, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।নিজের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ নেই বলেও দাবি করেন তিনি। যদিও একসময় তিনি মিমের প্রার্থী ছিলেন এবং পরে সেখান থেকে ইস্তফা দিয়েছেন বলেও জানান। নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও আদালত চত্বরে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মালদা আদালতের আইনজীবীরা।অভিযোগ, তার কার্যকলাপ আইন পেশার মর্যাদাহানিকর। ফলে উপস্থিত আইনজীবীদের একাংশ স্পষ্ট জানিয়ে দেন, তার পক্ষে কেউ সওয়াল করবেন না। আইনজীবী প্রদীপ্ত কুণ্ডু বলেন, এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইনের যথাযথ প্রয়োগ হওয়া উচিত।ঘটনাকে কেন্দ্র করে মালদা আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande