দাঁতনে বিজেপির কর্মীসভায় শুভেন্দু অধিকারীর উপস্থিতি, অজিত জানার সমর্থনে জোর প্রচার
পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল (হি. স.):- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের আমারদা এলাকার মনসাতলা মাঠে শুক্রবার বিকেলে বিজেপির উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থ
শুভেন্দু অধিকারী


পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল (হি. স.):- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের আমারদা এলাকার মনসাতলা মাঠে শুক্রবার বিকেলে বিজেপির উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান।শুভেন্দু অধিকারী বলেন, সাধারণ মানুষের স্বার্থে পরিবর্তন প্রয়োজন এবং সেই লক্ষ্যেই বিজেপি লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে বিজেপিকে শক্তিশালী করতে হবে।অন্যদিকে, প্রার্থী অজিত কুমার জানা স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।পুরো কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande