বিজেপি প্রার্থীর সমর্থনে বিজলিমণি চা বাগানে সাংসদ রাজু বিস্তের প্রচার
শিলিগুড়ি, ৩ এপ্রিল (হি.স.): ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে শুক্রবার বিজলিমণি চা বাগানে কোমর বেঁধে প্রচারে নামলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এদিন চা শ্রমিকদের মাঝে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং হ
বিজেপি প্রার্থীর সমর্থনে বিজলিমণি চা বাগানে সাংসদ রাজু বিস্তের প্রচার


শিলিগুড়ি, ৩ এপ্রিল (হি.স.): ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে শুক্রবার বিজলিমণি চা বাগানে কোমর বেঁধে প্রচারে নামলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এদিন চা শ্রমিকদের মাঝে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং হাত জোড় করে পদ্ম শিবিরে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

শ্রমিকদের সঙ্গে আলাপচারিতার সময় রাজু বিস্ত দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে পশ্চিমবঙ্গ দেশের উন্নয়নের মূলস্রোতে সামিল হবে। তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে রাজ্যের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। প্রতিবেশী রাজ্য অসমের উদাহরণ টেনে সাংসদ অভিযোগ করেন যে, সেখানে চা শ্রমিকরা অনেক বেশি সুযোগ-সুবিধা পেলেও পশ্চিমবঙ্গের শ্রমিকরা সেই তুলনায় বঞ্চিত।

এদিন চা শ্রমিকদের বড়সড় প্রতিশ্রুতি দিয়ে রাজু বিস্ত জানান, রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৩৫০ টাকা করা হবে এবং তাঁদের জমির পাট্টা বা মালিকানার অধিকার দেওয়া হবে। এবারের নির্বাচনকে কেবল জল, রাস্তা বা নিকাশি নালা তৈরির লড়াই হিসেবে দেখতে নারাজ সাংসদ। তাঁর মতে, ২০২৬-এর এই লড়াই আসলে ‘বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই’।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande