সিইও দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তৃণমূলের দুই কাউন্সিলরকে তলব কলকাতা পুলিশের
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরকে তলব করল কলকাতা পুলিশ। বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েকদিন আগে সিইও দফতরের সামনে একটি কর্মসূচি পালন করেছিল শা
সিইও দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তৃণমূলের দুই কাউন্সিলরকে তলব কলকাতা পুলিশের


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলরকে তলব করল কলকাতা পুলিশ। বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েকদিন আগে সিইও দফতরের সামনে একটি কর্মসূচি পালন করেছিল শাসকদল। সেই সময় আইনভঙ্গ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলার তদন্তের স্বার্থেই এবার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে দুই কাউন্সিলরকে সমন পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওই দুই কাউন্সিলরকে আগামী সপ্তাহে হেয়ার স্ট্রিট থানায় হাজির হতে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিক্ষোভ চলাকালীন এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছিল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করার ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি লালবাজারের আধিকারিকদের। অন্যদিকে, এই তলবকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সকলের আছে এবং নির্বাচনের মুখে হেনস্থা করার লক্ষ্যেই এই সমন পাঠানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রয়োজনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande