
কুল্লু, ৫ এপ্রিল (হি.স.): খাদে গাড়ি পড়ে মৃত্যু হলো ৪ পর্যটকের, আহত অন্তত ১৯ জন। শনিবার রাতে হিমাচল প্রদেশের কুল্লু জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু-সহ ২৩ জন একটি গাড়ি করে জালোরি পাসের দিক থেকে আসছিলেন। ভুন্তারের দিকে নামার সময় বৃষ্টিভেজা রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে খাদে উল্টে যায় গাড়িটি। ৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ১৯ জনকে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে।
কুল্লুর হাসপাতালের চিকিৎসক ডা. হীরালাল বলেন, যাত্রিবাহী গাড়িটিতে শিশু-সহ মোট ২৩ জন ছিলেন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে পিজিআই চণ্ডীগড়ে স্থানান্তর করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ