বরেলিতে বোলেরোর ধাক্কা ট্যাঙ্কারে, নিহত ৪, আহত একাধিক
বরেলি, ৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বরেলির সিবিগঞ্জ থানার পারধৌলি গ্রামের কাছে রবিবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শহরের দিকে আসা এক বোলেরো গাড়ি রাস্তারপাশে দাঁড়ানো একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বোলেরোর সামনের অংশ
দুর্ঘটনা


বরেলি, ৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বরেলির সিবিগঞ্জ থানার পারধৌলি গ্রামের কাছে রবিবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শহরের দিকে আসা এক বোলেরো গাড়ি রাস্তারপাশে দাঁড়ানো একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বোলেরোর সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন। বহু মানুষ গুরুতরভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোলেরোটি লখনউয়ের দিকে যাচ্ছিল এবং সেখানেই চালক নিয়ন্ত্রণ হারান। ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগার পর তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেন।

সিবিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গ্রামবাসীর সাহায্যে আহতদের বাইরে আনা হয় এবং নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় এক যুবক বোলেরোর ভিতরে আটকা পড়েন। ইতিমধ্যেই তাকে উদ্ধার করা হয়েছে ।

সিবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক প্রদীপ কুমার চতুর্বেদী জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদের পরিচয় খুঁজে বের করার কাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande