পশ্চিম এশিয়া সংকটের মধ্যে অনলাইন এলপিজি বুকিংয়ে ৯৫ শতাংশ বৃদ্ধি, দেশে শনিবার বিতরণ ৫১ লক্ষের বেশি
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে শনিবার দেশে ৫১ লক্ষের বেশি গৃহস্থালি রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। শিল্প ভিত্তিক তথ্য অনুযায়ী, অনলাইন
পশ্চিম এশিয়া সংকটের মধ্যে অনলাইন এলপিজি বুকিংয়ে ৯৫ শতাংশ বৃদ্ধি, দেশে শনিবার বিতরণ ৫১ লক্ষের বেশি


নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে শনিবার দেশে ৫১ লক্ষের বেশি গৃহস্থালি রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। শিল্প ভিত্তিক তথ্য অনুযায়ী, অনলাইন এলপিজি বুকিংয়ে ৯৫ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গেছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, কেন্দ্র সরকার দেশের জ্বালানি নিরাপত্তা ও নাগরিকদের নিরাপত্তার জন্য মিশন মোডে কাজ শুরু করেছে। পেট্রোলিয়াম মন্ত্রক থেকে বিদেশ মন্ত্রক পর্যন্ত সকল বিভাগ সুষ্ঠু কাজকর্ম নিশ্চিত করতে সতর্ক। সরকার নিশ্চিত করেছে, দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল ও এলপিজি রয়েছে। সরবরাহ চেইন শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে ডেলিভারি অথেন্টিকেশন কোডের ব্যবহার ফেব্রুয়ারি মাসের ৫৩ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়াও এলপিজি নির্ভরতা কমানোর জন্য পিএনজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। মার্চ থেকে এখন পর্যন্ত ৩.৬ লক্ষ নতুন পিএনজি সংযোগ চালু করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক ও সড়ক পরিবহন মন্ত্রক পাইপলাইন স্থাপনের জন্য 'দ্রুত অনুমোদন কাঠামো' গ্রহণ করেছে। আবাসিক স্কুল, হোস্টেল ও কমিউনিটি কিচেনে ৫ দিনের মধ্যে পিএনজি সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সমুদ্র ও উপসাগরীয় এলাকায় ভারতীয় স্বার্থ রক্ষার জন্য সতর্কতা জারি রয়েছে। পারস্য উপসাগরে থাকা ৪৬০ জন ভারতীয় নাবিক ও ১৭টি জাহাজ সম্পূর্ণ নিরাপদ। বিগত ২৪ ঘণ্টায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের প্রধান সব বন্দর স্বাভাবিকভাবে কাজ করছে। মহানির্দেশক (শিপিং) ও ভারতীয় মিশন পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছে।

বিদেশ মন্ত্রক উপসাগরের দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে সেখানে থাকা ভারতীয়দের স্বার্থ রক্ষা করা যায়। এয়ারলাইনের পরিচালনা স্বাভাবিক হয়ে উঠেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ৭ লক্ষ ২ হাজার এর বেশি ভারতীয় দেশে ফিরে এসেছে। কেন্দ্র সরকার সব রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছে, প্রয়োজনীয় বস্তু আইন, ১৯৫৫ অনুযায়ী কঠোর নজরদারি চালাতে এবং সামাজিক মাধ্যমে ছড়ানো মিথ্যা খবর ও গুজব প্রতিরোধে দৈনিক সংবাদ সম্মেলন করার জন্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande