মাছের বাজারে জনসংযোগে বিজেপি প্রার্থী, চুঁচুড়ায় ভোট প্রচারে ব্যস্ত সুবীর নাগ
হুগলি, ৫ এপ্রিল (হি.স.): ভোটের মুখে এক ভিন্ন ছবি ধরা পড়ল চুঁচুড়া-এ। রবিবার সকালে বাজারের থলি হাতে সাধারণ মানুষের ভিড়ে মিশে জনসংযোগে নামলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ।তিনি চুঁচুড়ার মল্লিক কাসেম হাট বাজারে ঘুরে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা
মাছের বাজারে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ


হুগলি, ৫ এপ্রিল (হি.স.): ভোটের মুখে এক ভিন্ন ছবি ধরা পড়ল চুঁচুড়া-এ। রবিবার সকালে বাজারের থলি হাতে সাধারণ মানুষের ভিড়ে মিশে জনসংযোগে নামলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ।তিনি চুঁচুড়ার মল্লিক কাসেম হাট বাজারে ঘুরে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সবজি থেকে মাছের দোকান—প্রতিটি জায়গায় ঘুরে স্থানীয়দের সমস্যার কথা শোনেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার চালান। চিংড়ি, পাবদা, কাতলা সহ বিভিন্ন মাছের দোকানে দাঁড়িয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করতে দেখা যায় তাঁকে।প্রার্থী জানান, এই বাজারে তিনি দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত প্রয়োজনে আসেন। রবিবারের নিয়মিত বাজার করতে এসেই কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগ সেরে নেন।মাছ-মাংস খাওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে সুবীর নাগ বলেন, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, বাঙালির পরিচয়ের সঙ্গে মাছ-ভাত অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এবং তা কখনও বদলাবে না।নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও স্থানীয় সমস্যা জানতেই এই ধরনের কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande